সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
কানাইঘাট প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিপাড়া থেকে মো: আলরাজ আলী ভ‚ইয়া (উদয়) নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু উদয়কে খোঁজতে কানাইঘাট উপজেলা সদরে ঘুরছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ উদয়ের পিতা মোঃ আলমগীর ভুঁইয়া আলম জানান, গত ১৫ সেপ্টেম্বর বিকাল অনুমান ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার টি.এ রোডের (লেবানন বাড়ি)’র নিজ বাসা থেকে উদয় বের হয়ে পরবর্তীতে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে ঐদিনই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রী করেন, যার জিডি নং-১৭৮৫।
নিখোঁজ উদয় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে ফুলহাতা সবুজ রং এর প্রিন্টের শার্ট ও আর্মি কালার ফুল প্যান্ট ছিল বলে তার পিতা আলমগীর ভূঁইয়া জানান। তার গায়ের রং- শ্যাম বর্ণ, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, হালকা-পাতলা গড়ন।
নিখোঁজের পিতা মোঃ আলমগীর ভুঁইয়া আলম আরো জানান, গত ১৮ নভেম্বর একটি সূত্রে জানতে পারেন তার নিখোঁজ ছেলে উদয়কে সিলেটের কানাইঘাট উপজেলা সদরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সংবাদ পেয়ে তিনি সহ তার পরিবারের লোকজন আজ রবিবার সকাল থেকে কানাইঘাট উপজেলা সদরের বিভিন্ন এলাকায় উদয়কে খোঁজাখুজি করছেন। এমনকি তিনি কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবগত করে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
সিলেটের কোথাও যদি কোন ব্যক্তি নিখোঁজ উদয়ের সন্ধান পান তবে নিকটস্থ থানা পুলিশকে অথবা পিতার ব্যবহৃত মোবাইল ০১৭৮২-৮২২৭২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য নিখোঁজ উদয়ের পিতা আলমগীর ভ‚ঁইয়া আলম সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি