বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৪ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বার্তায় খালেদা জিয়া বলেন, ‘শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব খৃস্ট ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। সত্য, ন্যায় ও করুণার পথ প্রদর্শক মহান যীশুখৃষ্ট এদিনে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের সব খৃস্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ।

Manual3 Ad Code

তিনি বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে-যুগে মহামানবেরা মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছিলেন। মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে চলতে। মহান যীশুখৃস্টও একইভাবে তার অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।

Manual6 Ad Code

বড়দিনের সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

অপর এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code