বড়লেখায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

বড়লেখায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় রহিম (১৪) নামে সপ্তম শ্রেণির একস্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

নিহত রহিম বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রাম মৃত হোসেন আহমদের ছেলে।

Manual4 Ad Code

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত স্কুলছাত্র রহিম আহমদের বাবা-মা নেই। সে উত্তর বর্ণি গ্রামের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করতো। মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে রহিম। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা (রহিমের) শয়নকক্ষের জানালা খুলে দেখেন কাপড় পেঁচিয়ে রহিম ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে থানায় খবর দিলে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

 

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code