সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : নাটোরের বড়াইগ্রামে এক খ্রিস্টান মুদি দোকানিকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। উপজেলার খ্রিস্টানপাড়ায় নিজের দোকানে সুনীল গোমেজের (৬০) উপর হামলা হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দয়াল কুমার বলেন, রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিজের বাড়ি সংলগ্ন দোকানে ছিলেন সুনীল গোমেজ।
“এ সময় চিৎকার শুনে বাড়ির লোকজন দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তার শরীরে ধারালো অস্ত্রের ‘কয়েকটি’ আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই দয়াল জানিয়েছেন।
সম্প্রতি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলায় খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনকে হত্যার ঘটনায় জঙ্গি গোষ্ঠী জড়িত থাকার কথা বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুনীল হত্যার পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি