সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
নৌপথে অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লার চালানসহ সীমান্তের পাঁচ কয়লা চোরাচালানীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৭ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের আলী নুরের ছেলে আলী হোসেন, একই গ্রামের শাহ নুরের ছেলে ছালিম মিয়া, পাশ্র্ববর্তী বেতাগড়া গ্রামের অযুদ মিয়ার ছেলে মোক্তার হোসেন, আবুল কালামের ছেলে ইব্রাহিম, মন্দিয়াতা গ্রামের উজ্জল মিয়ার ছেলে রুহেল মিয়া।

সোমবার সন্ধ্যায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচ চোরাচালানীকে গ্রেফতারকালে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা প্রায় ৭ মেট্রিক টন কয়লা, একটি ষ্টিল বডি (ছোট) ট্রলার জব্দ করা হয়েছে।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বালিয়াঘাট বিওপির নিয়ন্ত্রিত সীমান্তগ্রাম লালঘাট এলাকা দিয়ে সোমবার ভোররাতে একদল সংঘবদ্ধ চোরাচালানী ভারত থেকে বিনা শুল্কে বস্তাভর্তি বেশ কয়েক টনের একটি কয়লার চালান এপারে নিয়ে আসে। এরপর ট্রলার বোঝাই কয়লার চালান নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিয়ে যাবার পথে পুলিশী অভিযানে তাহিরপুরের পাটলাই নদীর নৌপথে কয়লার চালানসহ পাঁচ চোরাচালানীকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে অপর সাত চোরাচালানী সাতড়িয়ে কৌশলে পালিয়ে গেলেও গ্রেফতার চোরাচালানীদের হেফাজত থেকে প্রায় ৭ মেট্রিক টন (৭ হাজার কেজি) ভারতীয় কয়লা ও একটি ষ্টিল বডি ট্রলার জব্দ করে পুলিশ।
সোমবার দুপুরে কয়লা, স্টিল বডি ট্রলার জব্দ তালিকা শেষে গ্রেফতারকৃত ও পলাতকসহ ১২ চোরাচালানীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পুলিশের এসআই আল আমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি