এবার ভারতীয় বিজ্ঞাপনে মুস্তাফিজ (ভিডিও)

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

এবার ভারতীয় বিজ্ঞাপনে মুস্তাফিজ (ভিডিও)

Manual2 Ad Code

Mustafizur-rahaman

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ যে হয়দারাবাদের সাফল্যের চাবিকাঠি আগেই তা প্রমানিত হয়েছে। কিন্তু তিনি যে দলের আনন্দ বিনোদনেরও মধ্যমনি তা বোঝা গেলো এবার।

কাটার, স্লোয়ার, ইয়র্কার দিয়ে ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন মুস্তাফিজ। এবারে নিজেকে উপস্থাপন করলেন নতুনভাবে। ভারতের একটি বিজ্ঞাপনে দেখা গেলো এই কাটার মাস্টারকে। ডেস্ক টু ডেস্ক কুরিয়ার অ্যান্ড কার্গো (ডিটিডিসি) নামক একটি অনলাইন ডেলিভারির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মুস্তাফিজ, যুবরাজ, ওয়ার্নাররা।

Manual7 Ad Code

৫৯ সেকেন্ডের এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে- টেলিভিশন সেটের সামনে বসে কাঁদছেন মুস্তাফিজ, ওয়ার্নার, মরগান এবং উইলিয়ামসন। যুবরাজ এসে তাদের জানান, ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে। ব্যাটের কিট খুলতে গিয়ে ওয়ার্নার দেখেন তার ব্যাটটিই গায়েব! মরগ্যান তার ব্যাট ধার দিতে চাইলেও ওয়ার্নার বলেন এই ব্যাটটি তার জন্য বেশ লাকি।

যুবরাজ তখন ডিটিডিসিতে ফোন দিয়ে ওয়ার্নারের জন্য তার লাকি ব্যাট নিয়ে আসতে বলেন। মাঠে নামার আগেই চলে এলো ব্যাট। ব্যাট পেয়ে বেজায় খুশি হায়দরাবাদ অধিনায়ক।

Manual1 Ad Code

কিন্তু এমন সময় বাঁধে নতুন এক বিপত্তি। কেন উইলিয়ামসন অবাক হয়ে বলেন কোচই তো নেই। ইয়ন মরগান ফোন করে জানতে পারেন ফ্লাইট মিস করেছেন কোচ। ওয়ার্নার তখন ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌঁছে দেয়ার জন্য! বিজ্ঞাপনটি হায়দরাবাদের অফিশিয়াল ফেসবুক পেজেও দেয়া হয়েছে।

Manual8 Ad Code

এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code