ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Manual3 Ad Code

খেলাধুলা ডেস্ক :
আসন্ন ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। শুরুতে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। আর সেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

Manual7 Ad Code

যেখানে দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। দলে নেই কোনো বড় চমক। প্রত্যাশিত সব নামই আছে। যদিও বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিন। জায়গা হয়নি শরিফুল ইসলামেরও। আছেন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি রাব্বি। এছাড়াও আছেন এনামুল হক বিজয়।

 

Manual5 Ad Code

আগামী ৪ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। পরবর্তীতে ৭ ও ১০ ডিসেম্বর সিরিজের বাকি দুই ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলায় হোম অব ক্রিকেটে। আর তৃতীয় এবং শেষ ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

 

১৬ সদস্যের বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code