ভারতে ইউরেনিয়াম রফতানি করবে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৭

ভারতে ইউরেনিয়াম রফতানি করবে অস্ট্রেলিয়া

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, তার দেশ ভারতে ইউরেনিয়াম রফতানির জন্য প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার জন্য ভারতের সঙ্গে চুক্তি সই করার প্রায় তিন বছর এ ঘোষণা দেয়া হলো।

Manual2 Ad Code

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন টার্নবুল।

Manual4 Ad Code

তিনি বলেন, জ্বালানি ক্ষেত্রে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ছে। ভারতকে শান্তিপূর্ণ পরমাণু বিদ্যুৎ উৎপাদনে অস্ট্রেলিয়া সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি।

এ ছাড়া, পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজি’র সদস্য পদ লাভে ভারতের প্রতি অস্ট্রেলিয়ার শক্তিশালী সমর্থন দেয়ার ঘোষণাও দেন তিনি।

বিশ্বের ইউরেনিয়াম মজুদের ৪০ শতাংশই রয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটি প্রতিবছর ৭০০০ টন ইয়েলো কেক নামে পরিচিত অপরিশোধিত ইউরেনিয়াম রফতানি করে দেশটি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code