সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: যশোর জেলার শার্শা সীমান্তে ভারতে পাচারের সময় তিন কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত ৯টার দিকে শার্শা সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শার্শার রুদ্রপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জাহাঙ্গির হোসেন সাংবাদিকের জানান, পাচারকারীরা যশোর থেকে একটি মোটরসাইকেলে করে তাদের সীমান্তে নিয়ে আসে। খবর পেয়ে বিজিবি রুদ্রপুর সীমান্তের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে। রাতেই তাদের শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কিশোরীদের নিজ বাড়িতে পৌঁছাতে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে তিন কিশোরীকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি