সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি :
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর সাজা ভোগ করে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি।
বুধবার (১২ নভেম্বর) দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে তাদের ফেরত পাঠায় ভারত।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ৫ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উকিয়াং নামক সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনের নিকট হস্তান্তর করে।
ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৫ জন বাংলাদেশী নাগরিকের কারাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন জেল খেটে তাঁরা বুধবার তামাবিল দিয়ে দেশে ফেরত আসেন।
তাঁরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাসির উদ্দিন (২৫), আব্দুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৭), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে ইকবাল আহমেদ (১৯), মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে আবুল হোসেন (২৫)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনীপ্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এমএনইউ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি