ভারতে হবিগঞ্জের ২ কৃষককে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

ভারতে হবিগঞ্জের ২ কৃষককে নির্যাতনের অভিযোগ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

 

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সেখানকার উচ্ছৃংখল কিছু লোক বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন করছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

Manual8 Ad Code

 

ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪) ও আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩)।

 

Manual5 Ad Code

ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এ জন্য তাদেরকে আটক করা হয়।

 

Manual1 Ad Code

সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটক বাংলাদেশি তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করেন।

 

হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।

 

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code