সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর দু’দিন বাকি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দল প্রথমবারের মতো স্বাগতিক দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর। কিন্তু তাদের সে স্বপ্নে ঘি ঢেলে দিলেন তাদেরই স্বদেশী এক জ্যোতিষী। বললেন, মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। কারণ হিসেবে তিনি বলেন, ধোনির দলের ছোট ইভেন্টগুলোতে জেতার সম্ভাবনা কম যদিও তার দলের অনেক নামী ক্রিকেটার রয়েছে কিন্তু তারা বড় ম্যাচে জয় পাবে না। বিজ্ঞানভিত্তিক গবেষণা করে ভারতের গ্রিনস্টোন লোবো এমন কথা বললেন। এটা শুনে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আহত হলেও হতে পারেন, কিন্তু লোবো পরবর্তীতে যা বললেন সেটা হয়তো তারা কোনোদিনই মেনে নিতে পারবেন না। লোবো আরো বলেছেন, পাকিস্তান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে, যদি তারা ফাইনালে উঠতে পারে। “What Is Your True Zodiac Sign?” নামক বইটিও লেখেছেন এই জ্যোতিষী। জ্যোতিষী আরো বলেছেন, ১৯ মার্চ ইডেন গার্ডেনে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচে ভারতই শেষ হাসি হাসবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি