ভুটানের জালে ১২ গোল বাংলাদেশের, তিনজনের হ্যাটট্রিক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

ভুটানের জালে ১২ গোল বাংলাদেশের, তিনজনের হ্যাটট্রিক

Manual6 Ad Code

খেলা ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে বাংলাদেশ অন্যতম ফেভারিট। শনিবার (৩১ জানুয়ারি) তাদের পথচলাটাও হয়েছে দারুণভাবে৷ নেপালের পোখরায় শনিবার ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী।

 

Manual1 Ad Code

বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে। ২৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। মামনি চাকমার কর্নার সরাসরি আশ্রয় নেয় জালে। অলিম্পিক গোল! ৪৩ মিনিটে ব্যবধান বাড়ে। সৌরভির ক্রসে মামনির বাড়িয়ে দেওয়া বলে তৃষ্ণা রানী আলতো টোকায় জড়িয়ে দেন জালে।

 

Manual5 Ad Code

পরের মিনিটে মুনকি আক্তার তৃতীয় গোল করে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দেন।একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ থেকে নিখুঁত ফিনিশ করেন মুনকি।

 

প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায়। পূজা দাসের ক্রসে মুনকি আক্তার বলের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ ফিনিস করেন। ৫৪ মিনিটে তৃষ্ণা রানী জোরালো শট জাল কাঁপিয়ে পঞ্চম গোল এনে দেন। ৬ মিনিট পর তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন। গোলকিপারের ওপর দিয়ে মারেন বল।

 

৭৩ মিনিটে এক ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে দলকে সপ্তম গোল উপহার দেন আলপি আক্তার। ৮১ মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে মুনকি আক্তার স্কোরলাইন ৮-০ করেন। ৫ মিনিট পর আলপি আক্তার আবারও গোল করলে ব্যবধান বড় হতে থাকে। যোগ করা সময়ে মুনকি আক্তার স্কোরলাইন আরও বাড়িয়ে দেন। একটু পর অর্পিতা বিশ্বাস দলের হয়ে ১১তম গোল করেন।

 

Manual2 Ad Code

একদম শেষ দিকে আলপি আক্তার গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ পরের ম্যাচ ফেলবে ভারতের বিপক্ষে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code