ভুট্টাক্ষেতে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

ভুট্টাক্ষেতে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

Manual6 Ad Code

ছবি প্রতীকী

Manual7 Ad Code


ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের একটি ভুট্টা ক্ষেত থেকে চার বছর বয়সী লামিয়া আক্তার নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

নিহত লামিয়া ওই এলাকার শফিকুল রহমানের মেয়ে।



পুলিশ ও পরিবারের স্বজনরা জানান, বুধবার (১৩ মে) দুপুর থেকে লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এলাকাজুড়ে মাইকিং করা হয়।

 

সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

এদিকে সন্দেহভাজন হিসেবে মোরসালিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

 

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code