সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
মেইল ডেস্ক:
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শেষ হলো নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথের মধ্য দিয়ে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে জানিয়ে আজ মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাঁর কার্যালয়ে বিদায়ী ভাষণ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন। রাতে জাতির উদ্দেশে ভাষণে তাঁর মেয়াদ শেষের কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারও নিজ নিজ দপ্তর থেকে গত কয়েক দিনে বিদায় নিয়েছেন।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি