সিলেট ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সরকার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মাইনাস করে আরও একটি ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবকে সরকার ভয় পাচ্ছে মন্তব্য করে জয়নাল আবেদীন ফারুক বলেন, আমরাও এখনো প্রস্তাব দেয়নি তার আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি কখনও মেনে নেয়া হবে না। তিনি ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতা কুক্ষিগত করে বিএনপিকে বাহিরে রাখতেই এসব কথা বলছেন।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জনতার মঞ্চের নেতা নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তাকে দিয়ে সুষ্ঠ নির্বাচন হবে এটা শুধু বিএনপি না দেশের কোটি মানুষের কেউ বিশ্বাস করে না।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি