সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
মেইল ডেস্ক:
কোনো দ্বৈত নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইসির আপিল শুনানির শেষদিন রোববারকে ‘রেডলাইন’ আখ্যা দিয়ে দলটি বলছে, কোনো ‘ফাঁকফোকর দিয়ে’ দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি পার করে দেওয়ার চেষ্টা হলে তারা আইনি লড়াইয়েও যাবে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা ‘সুষ্ঠু নির্বাচনের’ স্বার্থে তাড়াহুড়া না করে ‘কিছুটা দেরি হলেও সময় নিয়ে’ নির্বাচন আয়োজন করার পরামর্শ দেন ইসিকে।
তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপির ‘অনেক আগেই’ রাজপথে নামার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। প্রয়োজন হলে এখন আবার রাজপথে নামব। আমরা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজনের সুযোগ দেব না।
“একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই থাকবে আমাদের মূল প্রাইরোরিটি।”
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি