সিলেট ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৬

সুরমা মেইল নিউজ : গতকাল সিলেট নগরীর মজুমদারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে পড়ে বেপরোয়া একটি ট্রাক। এ সময় এক রিকশাকে ধাক্কা দিলে ওই রিকশা চলাকসহ দুই যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাক চালক ও হেলপারকে আটক করে পুলিশ। ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকার দিকে থেকে মাটি ভর্তি একটি বেপরোয়া ট্রাক সিলেট নগরীর দিকে আসছিল। মজুমদারি এলাকায় আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোটেল ও নতুন পুরাতন ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এ সময় একটি রিকশাকে ধাক্কা দিলে দুই যাত্রীসহ চালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি