মতবিনিময় সভায় কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার আলম

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

মতবিনিময় সভায় কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার আলম

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

 

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

কান্নাজড়িত কণ্ঠে ডিসি সারোয়ার আলম বলেন, আপনারা আমাকে ভালো বলবেন জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেসব প্রশ্ন করা হবে সেসব প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেজন্যই আজকের আয়োজন।

 

তিনি বলেন, আজকের এ আয়োজন কিয়ামতের কঠিন দিনে যেন নাজাতের উছিলা হয় সেই কামনা করছি। এ ট্রাস্ট যাদের জন্য আয়োজন করা হয়েছে সেটা কিছুটা হলেও যেন তাদের উপকারে আসে তাহলে আজকের এ আয়োজন স্বার্থক হবে। সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাব।

 

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

 

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code