মদিনায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

মদিনায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

Manual1 Ad Code

boishakhi_201607050112

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় দুইজন নিরাপত্তাকর্মীসহ চারজন নিহত হয়েছেন। সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল আরাবিয়া জানায়, সোমবার ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা হয়।

Manual6 Ad Code

নিহত তিনজনের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী এবং দুজন নিরাপত্তা কর্মকর্তা বলে আল আরাবিয়াকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে।

Manual5 Ad Code

প্রতিবেদনে বল হয়, নিরাপত্তাকর্মীরা যখন ইফতার করছিলেন তখন হামলাকারী সেখানে বোমার বিস্ফোরণ ঘটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে।

সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দুজন নিরাপত্তা কর্মীকে মাটিতে লুটিয়ে থাকতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code