সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: স্বাধীনতার ৪৫ বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত হয়নি জানিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধারাও সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। এখনও মনে প্রশ্ন জাগে কে প্রকৃত মুক্তিযোদ্ধা, আর কে মুক্তিযোদ্ধা নয়?
শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জের ভানুগাছ বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধীসমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করার বিষয়টি খুবই অবাক লাগে। এতো রক্তের বিনিময়ে এবং কম সময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় বেশি সময় ছিল বলে ইতিহাস বিকৃত হয়েছে। এজন্যই কি মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন?
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ভিভিআইপি মর্যাদা দেওয়া উচিত। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বলেই আমি সে দেশের প্রধান বিচারপতি পদে আসীন হয়েছি। এ দেশ স্বাধীন না হলে আমার মতো একজন বাঙালি কোনও দিন দেশের প্রধান বিচারপতি হতে পারতো না।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. শফিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম নাসির উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বিজিবি-শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি