মন্ত্রিসভায় জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

মন্ত্রিসভায় জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জাতীয় ওষুধ নীতি, ২০১৬-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের ওষুধ নীতিকে হালনাগাদ করে নতুন এ ওষুধ নীতির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আগের নীতিটি ছিল ইংরেজিতে। নতুন ওষুধ নীতিতে সবার বোঝার সুবিধার জন্য এটিকে বাংলা করা হয়েছে।

Manual7 Ad Code

নতুন এই নীতিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ওষুধের দাম বছরে একবার কমাতে কিংবা বাড়াতে পারবে। এ ছাড়া ওষুধ দাম নির্ধারণের বিষয়টি এ নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে।

Manual5 Ad Code

এর আগে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক মো. রুহুল আমিন জানিয়েছিলেন, এবারের নীতিতে অনেক নতুন বিষয় যোগ করা হতে পারে। এর মধ্যে ফুড সাপ্লিমেন্ট, সুই-সিরিঞ্জ, টেস্টি স্যালাইন, ওভার দ্য কাউন্টার (ওটিসি) ড্রাগ, প্রেসক্রিপশন ড্রাগ অন্যতম।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code