সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : মালিকপক্ষ না মানলেও মন্ত্রীর আশ্বাসে অবশেষে নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। মঙ্গলবার (২৭ এপ্রিল) সচিবালয়ে মালিক-শ্রমিক-সরকারপক্ষের মধ্যে দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। এর আগে বেলা ২টায় বৈঠকটি শুরু হয়ে রাত সোয়া ১০টায় টানা ৮ ঘণ্টা পর শেষ হয়। বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে ‘ক’ শ্রেণির শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৯ হাজার ৫০০ টাকা এবং ‘গ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৯ হাজার টাকা ঘোষণা করেন মন্ত্রী। তবে এ ক্ষেত্রে শ্রমিকনেতারা ‘ক’ শ্রেণির শ্রমিকদের বেতন পুনর্বিবেচনার আহ্বান জানান।
জবাবে মন্ত্রী শ্রম মন্ত্রণালয় কর্তৃক মজুরিকাঠামোর লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে, তারা এ বিষয়টি বিবেচনা করবে বলে শ্রমিকদের জানান। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌযান ধর্মঘট স্থগিত করায় মন্ত্রী শ্রমিকনেতাদের ধন্যবাদ জানান। তবে বৈঠক শেষ না করেই বের হয়ে যায় মালিকপক্ষ।
উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত ২০ এপ্রিল থেকে নৌযান ধর্মঘট পালন করে আসছিল শ্রমিকরা। তবে গত শুক্রবার যাত্রীবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার করে শুধু পণ্যবাহী নৌযান ধর্মঘট বহাল রাখা হয়েছিল- মঙ্গলবার প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রীর আশ্বাসে যা স্থগিত করা হয়। ফলে বুধবার থেকে যথারীতি সব ধরনের নৌযান চলাচল করবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি