সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে না পারলেও তার জন্য উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে- বৃহস্পতিবার (২৬ মে) প্রধানমন্ত্রীর উপহার ২০ কেজি পদ্মার ইলিশ ভারতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর কাছে সেই ইলিশ পৌঁছে দেবেন শেখ হাসিনার প্রতিনিধিরা।
শুক্রবার রেড রোডে মমতার শপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে- বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০-এ বাংলাদেশ বিমানে করে হাসিনার উপহার কলকাতায় পৌঁছবে। উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই (বৃহস্পতিবার) নাকি শপথের দিন সকালে তা নিয়ে যাওয়া হবে, তা চূড়ান্ত হয়নি। নিজস্ব সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, শপথের সকালেই ইলিশ পৌঁছনোর সম্ভাবনা বেশি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি