মমতার মাথার দাম ১১ লাখ রুপি, ঘোষণা বিজেপি নেতার

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

মমতার মাথার দাম ১১ লাখ রুপি, ঘোষণা বিজেপি নেতার

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লাখ রুপি ঘোষণা করেছেন এক বিজেপি নেতা। তিনি স্পষ্ট ঘোষণা করলেন, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে এনে আমায় দিতে পারলে তাকে আমি ১১ লাখ রুপি দেব।

Manual5 Ad Code

মঙ্গলবার সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে উত্তেজনা থামাতে লাঠিচার্জ করে পুলিশ। তাতেই ক্ষুব্ধ হন বিজেপি-র যুব মোর্চার নেতা যোগেশ ভারষ্ণে।

Manual4 Ad Code

তিনি বলেন, যখন আমি ভিডিওটি দেখছিলাম, তখন একটাই কথা মনে হচ্ছিল। যদি কেউ আমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা এনে দিতে পারেন, তবে তাকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।

পুলিশ নৃশংসভাবে হনুমান জয়ন্তীর মিছিলে ভক্তদের উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার আরো অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের টার্গেট করেছেন।

Manual4 Ad Code

প্রথমে রামনবমীর মিছিল নিয়ে তীব্র বিতর্কের পর মঙ্গলবার হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে হুলুস্থুলকাণ্ড ঘটে সিউড়িতে। পুলিশের অনুমতি ছাড়াই শহরে দাপিয়ে বেড়ায় সেই মিছিল। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা মিছিল এগিয়ে নিয়ে যেতে চাইলে পুলিশও লাঠিচার্জ করে। নামানো হয় র‌্যাফ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code