মহানগর যুবলীগ নেতা জাকির কারাগারে

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ৩, ২০১৭

মহানগর যুবলীগ নেতা জাকির কারাগারে

Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকিরকে একটি মামলায় জামিন বাতিল করে বুধবার দুপুরে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। একটি মামলায় তিনি পলাতক ছিলেন।

একটিসূত্র জানিয়েছে- জাকিরুল আলম জাকির ২০১৫ সালের ২০ মার্চ বিকেলে দলবল নিয়ে হামলা করেন তেররতন এলাকার জুবায়ের আহমদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্টানে। এ ঘটনায় এসএমপি’র শাহপরাণ থানায় মামলা (নং-১৫(৩)১৫) করা হয়।

Manual7 Ad Code

তদন্ত শেষে পুলিশ জাকিরসহ তার সহযোগী ১১ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ নভেম্বর আদালতে চার্জশিট প্রদান করে। এরপর থেকে জাকির পলাতক ও পরোয়ানাভুক্ত আসামী ছিলেন।

Manual2 Ad Code

উপশহরের বাসিন্দা যুবলীগ নেতা শামীম ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code