খাদিমপাড়ায় শ্রমিকলীগের উদ্যোগে বিজয় র‍্যালী

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৫

খাদিমপাড়ায় শ্রমিকলীগের উদ্যোগে বিজয় র‍্যালী

Manual5 Ad Code

 

syl

সুরমা মেইল :  মহান বিজয় দিবশ উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ৪নং খাদিম পাড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে বিজয় র‍্যালী বের করেছে সি এন জি অটোরিক্সা শ্রমিকরা।

Manual1 Ad Code

র‍্যালিটি নগরির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন খাদিম পাড়া ইউনিয়ন কমিটির সভাপতি হুমায়উন কবির।

Manual2 Ad Code

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতী প্রকৌশলী এজাজুল হক এজাজ। প্রধান অতিথির বক্তব্যে এজাজুল হক এজাজ বলেন, “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শ্রমিক মেহেনতি মানুষের অধিকার প্রতিষ্টায় আজীবন সংগ্রাম করে গেছেন, অধিকার হারা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা করেছেন’’।

Manual1 Ad Code

মহান মুক্তি যুদ্ধে জাতীর পিতা স্বাধীনতা সংগ্রাম এর ডাকে শ্রমিক, কৃষক ও মেহেনতি মানুষ মহান মুক্তিযুদ্ধে জাপিয়ে পরেছিল। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনীময়ে আজ আমাদের এই স্বাধীনতা। তাই বিজয়ের মাসে ৭১ এর যুদ্ধ অপরাধিদের বিচার করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রমান করেছেন বাংলার মাটিতে কোন যুদ্ধাপরাধীর স্থান হবেনা।

পথ সভায় উপস্থিত ছিলেন- দুলাল আহমদ, শাবুদ্দীন সাবু, দুলাল মিয়াঁ, জিলু মিয়াঁ , লিটন আহমদ, জুমান আহমদ, সাজন,  রাব্বি, দিপু, সাদ্দাম, শাহ আলম, জাকির, সেলিম, ইব্রাহিম  প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code