মহাসচিব হয়েই কারাগারে ফখরুল

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

মহাসচিব হয়েই কারাগারে ফখরুল

Manual4 Ad Code

download

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির সদ্য ভারমুক্ত হওয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানার নাশকতার দুই মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

Manual2 Ad Code

বুধবার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে একটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী।

Manual5 Ad Code

মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের জানান, পল্টন থানার নাশকতার ৪/১-২০১৫ নম্বর মামলায় জামিন দিলেও ৫/১-২০১৫ ও ৭/১-২০১৫ নম্বর মামলায় তা নামঞ্জুর করেছেন আদালত।

এদিকে গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ। গত বছরের ৫ জানুয়ারি সরকার বিরোধী হরতাল অবরোধে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন দেন।

মির্জা ফখরুলের ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে গেলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সাথে মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এছাড়াও হাইকোর্টকে রুলটি নিষ্পত্তি করতে বলেন। পরে হাইকোর্ট গত বছরের ২৪ নভেম্বর রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন।

এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি সিলেটে বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য দৃষ্টিগোচরে আনলে তার কাছে ব্যাখ্যা চান পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এরপর ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ব্যাখ্যাসহ জামিনের আবেদন করেন আপিল বিভাগে। শুনানি শেষে ১৫ দিনের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন দেয়া হয়। ওই নির্দেশ অনুযায়ী আজ (বুধবার) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল।

এর আগে সকালে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার কথা জানান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code