মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথী।

 

Manual6 Ad Code

রোববার (১৭ আগস্ট) জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলায় তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

 

Manual4 Ad Code

ডিবি সূত্রে জানা গেছে, ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানার সেই মামলাটি গত বছরের আগস্টের ৩০ তারিখ দায়ের করা হয়। যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code