সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
সুরামা মেইল নিউজ : ইরানের একটি গ্রামে মাদকব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সব পুরুষ বাসিন্দাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নারী ও পরিবারবিষয়ক একটি সংস্থার ভাইস প্রেসিডেন্ট শাহিনদখত মোলাভেরদি বলেন, ‘সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আমাদের একটি গ্রাম রয়েছে, যেখানে প্রত্যেক পুরুষ সদস্যকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আজ তাদের শিশুরা মাদকপাচারকারী হতে যাচ্ছে। এর কারণ হয় তারা তাদের বাবার হত্যাকারীর প্রতিশোধ নেবে অথবা সরকারি সহযোগিতার অভাবের কারণে পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য অর্থ জোগাড় করতে হবে।মেহের নিউজ এজেন্সির ওই প্রতিবেদনে ইরানের কোন গ্রামে এ ঘটনা ঘটেছে, তার নাম উল্লেখ করা হয়নি। ঠিক কবে ওই গ্রামের পুরুষদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে তথ্যও পরিষ্কার নয়।ইরানের হিউম্যান রাইটস গ্রুপ জানিয়েছে, মাদকব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রতিবছর কয়েকশ’লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরান হিউম্যান রাইটসের মুখপাত্র মাহমুদ আমিরে মোঘাদ্দাম বলেন, ‘ইরান কৃর্তপক্ষ বারবার বলছে, মাদকব্যবসা বন্ধে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। কিন্তু তারপরেও সেখানে মাদকব্যবসার অভিযোগে মৃত্যুদণ্ড অব্যাহত রয়েছে।’
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি