সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

সুরমা মেইল নিউজ : মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে ছাত্রীর সাথে আড্ডা দেয়াকে কেন্দ্র করে স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহত রিপন মিয়া (১৭) রবিন মিয়া (১৭) রাশেদ মিয়া (১৭) সুজন মিয়া (১৬) ফয়সল মিয়া (১৭) নূর ফয়েজ আহম্মদ (১৭)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। আহত ছাত্ররা জানায়, শনিবার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের স্কুল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজ শাখার কয়েকজনকে স্বেচ্ছাসেবক নিয়োগ দেন কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দ্বাদশ শ্রেনীর জনৈক ছাত্র স্কুল শাখার জনৈক ১০ম শ্রেনীর ছাত্রীকে নিয়ে নির্জনে বসে খোশগল্প করার সময় স্কুল শাখার স্বেচ্ছাসেবকরা বাধা দেয়। এ নিয়ে অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৪টার দিকে দু’শাখার ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে উভয় শাখার ১০ জন আহত হয়। তবে কলেজ শাখার আহত ছাত্র নূর জানান,স্কুল শাখার ছেলে কলেজ শাখার ছেলেদের সাথে বেয়াদবি করার ঘটনায় সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি