মাধবপুরে দায়ের কোপে মেয়ের মাথা বিচ্ছিন্ন করলেন ঘাতক পিতা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

মাধবপুরে দায়ের কোপে মেয়ের মাথা বিচ্ছিন্ন করলেন ঘাতক পিতা

Manual6 Ad Code

আটক ঘাতক পিতা মঈনুদ্দিন, ইনসেটে হত্যাকান্ডের শিকার মেয়ে।


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুর উপজেলায় পিতার দায়ের কোপে কন্যা নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতা মঈনুদ্দিনকে আটক করেছে পুলিশ।

 

Manual4 Ad Code

বুধবার (২২ জানুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলায় চৌমুহনী ইউনিয়নের ঘণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত রানু বেগম (১৫) উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিনের (৪২) মেয়ে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- রানু বেগম প্রায় সময়ই মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। বিষয়টিকে তার পিতা মঈনউদ্দীন ভালোভাবে নিতেন না।মেয়েকে নিবৃত্ত করতে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে একপর্যায়ে আজ দুপুরে কথা বলার সময় পিছন দিক থেকে ধারালো দা দিয়ে মেয়ের ঘাড়ে কোপ দিলে মেয়ের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতাকে আটক করেছে। নিহত রানু বেগমের মা শাহেদা বেগম জানান, মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছে আমার স্বামী। আমি মেয়ে হত্যার বিচার চাই। ঘাতক মঈনুদ্দিনও থানা সাংবাদিকদের কাছে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মঈনুদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code