সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৬

সুরমা মেইল নিউজ : পূর্ববিরোধের জের ধরে হবিগঞ্জের মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার জগদিশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত রুকেয়া বেগম (২২) ওই গ্রামেরই রইছ আলীর মেয়ে। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উদ্ধার করে রুকেয়ার মৃতদেহ। সংঘর্ষে আহতদেরকে হবিগঞ্জ হাসপাতাল ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানার এসআই আবুল হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের খলিলুর রহমান ওরফে ছুট্টু মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন সংঘর্ষে একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি