মাধবপুরে মাইক্রোবাস ও ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

মাধবপুরে মাইক্রোবাস ও ভারতীয় মদসহ আটক ১

Manual2 Ad Code

মাধবপুর প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুরে ৫৪ বোতল ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual6 Ad Code

বুধবার উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে মাইক্রোবাস যোগে পাচারকালে এসব মদ ও পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটকৃত ব্যাক্তি স্বপন মিয়া (২৫) সে উপজেলার অলিপুর গ্রামের জলফু মিয়ার ছেলে। পলাতক দু’জন হচ্ছে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র তাজু মিয়া (৪০) ও বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের কামাল মিয়া (৩৫)।

এসময় পালিয়ে যায় আরও ২ জন। পলাতক ২ জনসহ ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ঢাকা মেট্রো চ-৫১-৯৬৬৬ নম্বরের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল মদসহ তাকে আটক করে। আরও দু’জন পলাতক রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code