সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, চকলেট ও কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল বারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে থামতে সিগন্যাল দেওয়া হয়। চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ হাজার ৪৭ পিস শাড়ি, ৮ হাজার ২৬৭ মিটার থান কাপড়, সোফার কাপড় ৮৬০ মিটার, বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫ হাজার পিস ক্রিম, পারফিউম ৪১২ পিস, বেবি লোশন ৩৬০ পিস ও কিটকাট চকলেট ২১ হাজার ৮৮০ পিস জব্দ করে। যার আনুমানিক মূল্য তিন কোটি ৬১ লাখ ৬৬ হাজার ১শ টাকা।
জব্দকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি