মাধবপুর সীমান্তে ৩ পাচারকারী আটক

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

মাধবপুর সীমান্তে ৩ পাচারকারী আটক

Manual1 Ad Code

images
সুরমা মেইল নিউজ : ভারতে পাচারকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে গতকাল তিন পাচাকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে আটককৃতদের থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আব্দুল আজিজসহ একদল বিজিবি সদস্য জালুয়াবাদ এলাকার ১৯৮৪ মেইন পিলারের নিকট থেকে ৩ পাচারকারীকে আটক করা হয়।

Manual8 Ad Code

আটকৃতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গুনভরপুর গ্রামের মৃত রাধাচরণ দাশের ছেলে নিরব দাশ (৪৫), তার স্ত্রী ময়না রাণী দাশ (৩৫), রাজনগর উপজেলার হাড়িয়াওই গ্রামের হরিপদ দাশের স্ত্রী অর্চনা রাণী দাশকে (৩০) আটক করে। পরে শনিবার রাতে আটককৃতদের মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। এ ব্যাপারে নায়েক সুবেদার আব্দুল আজিজ বাদি হয়ে মানব পাচার আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code