মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

1457618748_29

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সম্পদ। মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই গুণগতমান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগত দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের অধিনস্ত ২ পদাতিক ব্রিগেডসহ আটটি ইউনিটের পতাকা উত্তোলন শেষে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Manual6 Ad Code

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান অভ্যর্থনা জানান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

তিনি বলেন, আপনারা উর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়নতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য পালনে একনিষ্ঠভাবে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।

Manual8 Ad Code

এর আগে রামু সেনানিবাসী ‘বীর স্মরণী’ নামে একটি নান্দনিক সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতিধারক ‘অজেয়’ স্মৃতিস্তম্ভ ‘একটি মাল্টিপারপাস শেড ‘বীরঙ্গন’ ও আলী কদম সেনানিবাসে নির্মিত কম্পোজিট ব্যারাক ‘মাতামুহুরী’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code