সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সঠিক রাজনীতির মাধ্যমে জাতীয় পার্টি এগিয়ে যাবে। সেই জাতীয় পার্টির মালিক হবে জনগণ, কোনো ব্যক্তিবিশেষ নয়। মানুষের কল্যাণে রাজনীতি করেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য কাউন্সিলের মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃষ্টি করবে তার দল। দেশবাসীর জন্য নতুন রাজনীতি নিয়ে আসেবে জাতীয় পার্টি আর সেই রাজনীতি হবে মানুষের জন্য।
রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে (মধুমিতা সিনেমা হলের পেছনে) জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত থাকার কথাও তিনি আসেননি।
জি এম কাদের বলেন, আসন্ন কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টি শক্তিশালী হবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি। ঢাকায় জাতীয় পার্টির রব উঠবে।
একই সভায় নেতাকর্মীদের কাউন্সিল সফল করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেছেন, পল্লীবন্ধু নিজেই মাঠে-ময়দানে ঘুরে দলকে সংগঠিত করছেন। জাতীয় কাউন্সিলের জন্য রাতদিন পরিশ্রম করছেন। তিনি নিজেই কাউন্সিলের সব তদারকি করছেন। তার নেতৃত্বে কাউন্সিল সফল হবে। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি