মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ফারজানা নাসরীন

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ফারজানা নাসরীন

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
ভালো কাজের জন্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বদলী জনিত কারণে বিদায় নিচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা ফারজানা নাসরীন।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কর্মস্থলের শেষ দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ সর্বস্থরের লোকজন, বিদায় বেলায় নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনকে তার কার্যালয়ে গিয়ে দেখা করেন।

 

এসময় সবাই কানাইঘাট উপজেলায় কর্মরত থাকাকালীন সময়ে নিরপক্ষ ভাবে দায়িত্ব পালন এবং অত্যান্ত নিষ্ঠার সাথে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম জবাবধীহীতার মাধ্যমে বাস্তবায়ন এবং নির্বাহী কর্মকর্তার কার্যালয় সেবা প্রাপ্তিদের জন্য সব সময় উন্মূক্ত রাখা সহ সর্বশ্রেণীর মানুষের জন্য সার্বক্ষণিক কাজ করায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের চাকরি জীবনের সমৃদ্ধী কামনা করেন।

 

বিদায় বেলায় কানাইঘাট প্রেসক্লাব ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা থাকে সংর্বধনা প্রদান এবং সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে ভূষিত করেন।

 

Manual8 Ad Code

সংবর্ধনার জবাবে বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন- কানাইঘাট উপজেলায় দেড় বছর কর্মরত থাকাকালীন সময় এখানকার মানুষের জন্য নিরপক্ষ ভাবে সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কানাইঘাটের সবাই আমাকে সকল কাজে সহযোগীতা করেছেন, কতটুকু করতে পেরেছি তা আপনারা মূল্যায়ন করবেন। বিদায় বেলায় কানাইঘাটের মানুষের প্রতি শুভকামনা করছি, যেনো আপনারা সবাই ভালো থাকবেন।

 

উল্লেখ্য, সম্প্রতি সরকারের এক আদেশে বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনকে কানাইঘাট থেকে সরকারের প্লানিং কমিশন ঢাকায় বদলী করা হয়। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে গত ১২ জানুয়ারী এক আদেশে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী ভূমি তানিয়া আক্তারকে কানাইঘাটের ইউএনও হিসাবে পদায়ন করা হয়েছে।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের কাছ থেকে দায়িত্ব বুঝিয়ে নেন তিনি।

Manual8 Ad Code

 

বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন দায়িত্ব কালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে সার্বক্ষণিক সময়ে প্রসাশনিক কাজ করে মানুষের মন জয়লাভ করে নেন। বিগত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউএনও এর দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের আদেশে উপজেলা পরিষদের প্রসাশক এবং কানাইঘাট পৌরসভার প্রসাশকের দায়িত্ব অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করেন তিনি।

 

Manual6 Ad Code

বিশেষ করে পৌর প্রসাশকের দায়িত্ব পাওয়ার পর পৌরসভার উন্নয়ন মূলক কার্যক্রম তরান্বিত সহ বছরের পর বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা কানাইঘাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখল মুক্ত করেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।

 

এছাড়া পৌর শহরের সুন্দর্য বর্ধনের জন্য বাজারের গলিপথ, ফুটপাত দখল মুক্ত,যানযট নিরশনের পদক্ষেপ গ্রহণ করা সহ ফুটপাতে বসা কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী পূর্ণবাসনের জন্য মাছ বাজারে পূর্বপাশে উচ্ছেদকৃত ভূমিতে পৌরসভার উদ্দ্যোগে সেড নির্মাণ করে দেওয়ায় সর্বমহলের কাছে প্রসংশিত হন বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code