মায়ের ধূমপানে সন্তান হতে পারে সমকামী!

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

মায়ের ধূমপানে সন্তান হতে পারে সমকামী!

Manual4 Ad Code

400x400_IMAGE52175989

স্বাস্থ্য কথা : গর্ভাবস্থায় মায়েদের আচরনের প্রভাব পড়ে সন্তানের ওপর এই কথাটি অনেকেরই জানা৷ তবে জানেন কি, গর্ভাবস্থায় ধুমপান করলে আপনার অনাগত সন্তানটি ভবিষ্যতে হতে পারে একজন সমকামী মানুষ৷ আর এমনই তথ্য জানিয়েছেন বিখ্যাত নিউরো-বায়োলডিস্ট ডিক সওয়াব৷ তিনি তার সদ্য প্রকাশিত গ্রন্থে দাবি করেছেন, অনাগত সন্তানের সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা যৌন বৈশিষ্ট্য তার মায়ের জীবনযাপনের উপর নির্ভর করে৷ গর্ভাবস্থায় মা কী করছেন, সেটার সাথে সন্তানের যৌন বৈশিষ্ট্য খুব স্পষ্ট ভাবেই জড়িত।

Manual8 Ad Code

যুক্তরাজ্যের অ্যামস্টারডাম বিশ্ববিদ্যাযলয়ের ৬৯ বছর বয়সী এই বিজ্ঞানী বলেছেন, বিপরীত লিঙ্গ বা একই লিঙ্গের প্রতি দুর্বলতা শিশুর মায়ের গর্ভে থাকাকালীনই সময়েই নির্ধারিত হয়ে যায়৷ অনেকে এ বিষয়ে বিভিন্ন যুক্তি দেখালেও ডিক অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন এটা সন্দেহাতীত যে মা ধূমপায়ী হলে তার সন্তানদের ভবিষ্যতে সমকামী হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।

Manual2 Ad Code

অন্যদিকে নিউরো বিশেষজ্ঞেরা বলছেন, ধুমপান বা সিনথেটিক হরমোন মেয়েদের সমকামী বা উভকামী হওয়ার মানসিকতা গড়ে তোলে৷ অর্থাৎ ধূমপায়ী নারীরা সমকামিতা বা উভকামিতার প্রতি অধিক আগ্রহী হয়ে ওঠে। জন্মের আগেই নিকোটিন বা অ্যাম্ফিটামিনের সঙ্গে যোগসূত্র ভাবি কন্যা সন্তানের সমকামী হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় বলেই জানিয়েছেন অধ্যাপক ডিক সওয়াব৷ এমনকী গর্ভবস্থায় ধূমপান বা অ্যালকোহল জাতীয় কোন দ্রব্য সেবনে সন্তানের বুদ্ধিমত্তার উপরও প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছেন তিনি৷

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code