মালদ্বীপে বিস্ফোরণে হবিগঞ্জের সদর আলীসহ ৫ বাংলাদেশি নিহত, আহত ২

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

মালদ্বীপে বিস্ফোরণে হবিগঞ্জের সদর আলীসহ ৫ বাংলাদেশি নিহত, আহত ২

Manual3 Ad Code

লাল বৃত্তে নিহত সদর আলী। ফাইল ছবি

Manual1 Ad Code


মেইল ডেস্ক:
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হবিগঞ্জের সদর আলী (৫০)’সহ ৫ বাংলাদেশি নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত শেষ রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।  অগ্নিকাণ্ডে গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে বর্তমানে রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Manual7 Ad Code

 

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে নিহত পাঁচ প্রবাসীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

 

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।

 

এরমধ্যে সদর আলী (৫০) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহব্বতখানী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

 

Manual4 Ad Code

নিহত সদর আলী তিন সন্তানের জনক। এরমধ্যে বড় মেয়ে রিয়া আক্তার বানিয়াচংয়ের আলী সরকারি কলেজে ডিগ্রিতে পড়ছেন। মেজো মেয়ে এলিজা আক্তার ও ছোট ছেলে উদয় মিয়া ডা. ইলিয়াছ একাডেমিতে নবম শ্রেণিতে অধ্যয়নরত।

Manual1 Ad Code

 

জানা গেছে- সদর আলীর প্রায় ১০ লাখ টাকা ঋণ রয়েছে। দুই বছর আগে মালদ্বীপ গিয়ে নির্মাণশ্রমিকের কাজ নেন। যে টাকা আয় করতেন, তার প্রায় পুরোটাই ছেলে-মেয়েদের পড়াশোনা ও সংসারের খরচে ব্যয় হতো। ঋণের বোঝাও আগের মতোই রয়ে গেছে। তাঁর মৃত্যুতে স্ত্রী পারভীন আক্তার ও তিন সন্তানের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কান্না করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন তারা।

 

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে- ঘটনার পর থেকেই পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এই বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মালদ্বীপের স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code