সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর মালির একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় অন্তত ৬০ সেনা নিহত ও ১১৫ জন আহত হয়েছে। আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে।
ভয়েস অব আমেরিকার এক খবরে জানানো হয়, মালির গাও সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি থেকে ওই হামলা ঘটে।
বিস্ফোরণের আগে সেনাঘাঁটির একটি অংশে হামলাকারীরা আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
মালির পররাষ্ট্রমন্ত্রী আব্দোলায়ে দিওপ ঐ হামলাকে কাপুরুষোচিত জঘন্য হামলা বলে মন্তব্য করেন। নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে ইসলামী জঙ্গিগোষ্ঠী মালির উত্তরাঞ্চলের মরুভূমি এলাকা দখলে নেওয়ার পর থেকেই সেখানে সহিংসতা চলছে। এর পরের বছর, ফরাসি সেনারা ওই এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে। তবে ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই হামলা ও অপহরণের ঘটনা ঘটছে।
গত বছরের জুলাইয়ে মালির মধ্যঞ্চলীয় শহর নাম্পালার একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত ও ৩০ জন আহত হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি