মালয়েশিয়ায় দুই ভবন থেকে ২৭ বাংলাদেশি উদ্ধার

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

মালয়েশিয়ায় দুই ভবন থেকে ২৭ বাংলাদেশি উদ্ধার

Manual4 Ad Code

news_img

সুরমা মেইল নিউজ : মালয়েশিয়ায় পাচারকারীদের হাতে আটক ২৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ সময় সন্দেহভাজন মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার পেনাং প্রদেশের দুটি ভবন থেকে বুধবার ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয় বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা।

বার্তা সংস্থাটি জানায়, বৈধভাবে দেশটিতে যাওয়ার পর ওই বাংলাদেশিদের কাজের প্রতিশ্রুতি দিয়ে পাচারকারী চক্র তাদের বিক্রির জন্য আটকে রেখেছিল। ২০ থেকে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশিদের সবাই পুরুষ।

Manual2 Ad Code

পেনাংয়ের পুলিশ-প্রধান কামান্ডার দাতুক আবদুল ঘাফার রজবের বরাত দিয়ে বার্নামা জানায়, বুধবার বিকেলে পেনাংয়ের একটি শিল্প ভবনে অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন তিন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরেকটি ভবন থেকে আরও ১০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

পাচারকারীরা ওই বাংলাদেশিদের এক মাসের বেশি সময় ধরে আটকে রেখেছিল। এ সময় দিনে মাত্র একটি রুটি ও  পানি খেতে দেয়া হতো তাদের। কেউ পালানোর চেষ্টা করলে তাকে মারধর করত পাচারকারীরা। আটক তিন পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code