মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত, স্ত্রী আহত

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত, স্ত্রী আহত

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী।

 

Manual1 Ad Code

মুজাহিদ মিল্লাদ (২২) ও নাফিসা তাবাসসুম আবিদা (২০) নামে এ দম্পতির বাড়ি হবিগঞ্জে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে বিমানবন্দর থেকে ‘এমইএক্স’ মহাসড়ক ধরে কুয়ালালামপুর আসার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

 

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসার বরাতে ‘দ্য স্টার অনলাইন’ লিখেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ৩১ বছর বয়সী এক সেনা সদস্য গাড়ি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা গাড়িকে সামনে থেকে ধাক্কা দেন।

 

Manual8 Ad Code

ট্রাফিক পুলিশ বলছে, অপর গাড়িতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে আসছিলেন। এদের মধ্যে মুজাহিদ মিল্লাদ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন তার স্ত্রী ও গাড়ির চালক। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় সেনা সদস্য ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন।

 

ওই সেনা ‘মাত্রাতিরিক্তি মদ্যপান’ করেছিলেন জানিয়ে পুলিশ বলছে, সড়ক পরিবহন আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code