মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সিসিক’র মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সিসিক’র মতবিনিময় সভা

Manual5 Ad Code

scc-pic-01-1-600x415

সুরমা মেইল নিউজ : মাহে রমজানের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুত ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বুধবার ( সকালে সিলেট সিটি কর্পোরেশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ সময় তিনি বলেন, রমজান মাস হচ্ছে সংযমের মাস। এই তাৎপর্যকে সামনে রেখে সবাইকে বিশেষ করে ব্যবসায়ীদেরকে অধিক মুনাফার দিকে না ঝুঁকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহবান জানান।

সভায় আসন্ন মাহে রমজান উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করা হয়। গরু মাংস ৪০০ টাকা, মহিষ ৩৮০ টাকা, খাসি ৫০০টাকা, ছাগল ৫০০টাকা, ভেড়া ৪৫০ টাকা নির্ধারন করা হয়।

Manual3 Ad Code

সভায় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: রাজিক মিয়া, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজজামান, এসএমপির এডিসি ফালগুনী পুরকায়স্থ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক ও পরিচালক মো: লায়েস উদ্দিন, সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, উপ সহকারী প্রকৌশলী রুহুল আলম, প্রধান এসেসর চন্দন দাশ, ট্যাক্স অফিসার আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী পিডিবি-১ জিয়াউল হাসান, ইমাম আব্দুল্লাহ শাহজাহান, ইমাম প্রশিক্ষক মোশারফ হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো: লাল মিয়া, বাজার শাখার জামিলুর রহমান, সুশেন চন্দ দে সহ আরও অনেকে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code