মা-বাবার ঝগড়া থামাতে গিয়ে বাবার দা’র কোপে মেয়ে খুন !

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬

মা-বাবার ঝগড়া থামাতে গিয়ে বাবার দা’র কোপে মেয়ে খুন !

Manual4 Ad Code

download (5)সুরমা মেইল নিউজ : পবিত্র ঈদুল ফিতরের দিন মা-বাবার ঝগড়া থামাতে গিয়ে বাবার দা’র কোপে ছালমা আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে বৃহস্পতিবার (০৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

বিরইনতলা গ্রামের আব্দুল হান্নানের মেয়ে রাঘনা-বটুলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সালমা আক্তার পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় মা-বাবার ঝগড়া-বিবাদ থামাতে গিয়ে বাবার হাতেই ধারালো দা’র কোপে সে নিহত হয়।

Manual1 Ad Code

সূত্র জানায়- আব্দুল হান্নান ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো অনেক দিন ধরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগে থাকার পাশাপাশি মারামারির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হান্নান দা নিয়ে স্ত্রীকে কোপ দিতে গেলে মেয়ে সালমা আক্তার মাকে রক্ষা করতে এগিয়ে যায়। এ সময় পিতার দা’র কোপ লাগে মেয়ে সালমা আক্তারের গলার বামদিকে। এতে গলার রগ কেটে যাওয়ায় কিছু সময় পর অতিরিক্ত রক্তকরণের কারণে মেয়েটি মাটিতে পড়ে যায়। পরে ওইদিন রাতে তাকে নিয়ে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Manual6 Ad Code

পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালমার মৃত্যু হয়। লাশ বাড়িতে এনে সালমা আত্মহত্যা করেছে মর্মে ময়না তদন্ত ছাড়াই শনিবার (০৯ জুলাই) সকাল ১০টায় লাশ দাফন করা হয়।

এ বিষয় জুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হামিদ সিদ্দিকী লাশের গলায় দা’র আঘাতের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code