hhh

 

Manual2 Ad Code

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : পাঁচ বছর হল বিয়ে হয়েছে সানি লিওনের। কিন্তু এখনও সন্তান নেই। যতই পেশার চাপের অজুহাতে সে প্রসঙ্গ এড়িয়ে যান না কেন, পরিবারে নাকি এ নিয়ে সমস্যা শুরু হয়েছে। সানির শাশুড়ি যদিও বউমার এই ছেঁদো যুক্তি শুনতে নারাজ। নাতি-নাতনির জন্য নাকি সানির ওপর চাপও দিচ্ছেন তিনি। আর পরিবারের এই গোপন রহস্য ফাঁস করেছেন খোদ সানি।

শাশুড়ির কাছ থেকে প্রতিদিন এ ধরনের কথা শুনতে শুনতে নাকি বেশ বিরক্ত নায়িকা। তাঁর কথায়, ‘‘আমার শাশুড়ি মনে করেন আমি আর আমার স্বামী অনেক দেরি করে ফেলছি। এ বার আমাদের সন্তানের জন্য চিন্তাভাবনা করা উচিত্। রোজ রোজ এই কথা শুনতে আর ভাল লাগে না।’’

Manual5 Ad Code

কিন্তু সানি নিজে কি মা হতে চান না? ফিগার সচেতনতার কারণেই কি সন্তান নিতে চাইছেন না? নাকি কাজের চাপে? এ প্রশ্নের জবাবে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়েছেন নায়িকা। জানিয়েছেন, ‘‘অবশ্যই মা হতে চাই। আমি আর ড্যানিয়েল দু’জনেই সন্তানের প্ল্যান করছি। কিন্তু গলা পর্যন্ত কাজে ডুবে রয়েছি। সময় কোথায় বলুন?’’

Manual2 Ad Code

বলিউডে যদিও জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, খুব তাড়াতাড়িই হয়তো সানির মা হবার খবর শুনবেন সকলে।

Manual7 Ad Code