সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার ঘটনায় আটক সাবেক শিবিরকর্মী আবু নছর গুন্নুকে (৪০) ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী রাকিব উদ্দিন রিমান্ডের এ আবেদন করেছেন।
বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য।
তিনি বলেন- গতকাল জানিয়ে ছিলাম মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তাকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে। এর আগে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে তাকে। তবে এসব পেশাদার অপরাধীর কাছ থেকে তথ্য বের করা খুব কঠিন। তাই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বুধবার (৮ জুন) সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছরকে আটক করা হয়। আবু নছরের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। এক সময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করলেও শিবির বলছে তিনি ছাত্রসেনার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এ দিকে আবু নছরকে মাজারকেন্দ্রিক বিরোধে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাজারের আধিপত্য নিয়ে আধ্যাত্মিক সাধক মূসাবিয়ার দুই মেয়ের মধ্যে বিরোধের জেরে এক মেয়ের অনুসারী গুন্নুকে স্পর্শকাতর এ মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি