মিথ্যা মামলা প্রত্যাহার না করলে, শুক্রবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে, শুক্রবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট

Manual6 Ad Code

download
সুরমা মেইল নিউজ : পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে, শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নামবে সিলেট বিভাগ পরিবহন শ্রমিক ইউনিয়ন। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ইউনিয়নের এক প্রতিবাদ সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সূত্র জানায়- সাউথ সুরমা ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিককে আসামী করার প্রতিবাদে বুধবার সকালে কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

Manual7 Ad Code

উল্লেখ্য- গত সোমবার (১১ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমার সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে ভাঙচুর করেন পরিবহন শ্রমিকরা। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ নেতাদের নামে মামলা দিতে চাইলে রেকর্ড করেনি পুলিশ। এ ঘটনায় অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প ও ট্যাংক লরি সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

এদিকে, মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের নিয়ে বৈঠকে বসেন সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাতে পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকসহ নেতাদের নামে মামলা রেকর্ড করে পুলিশ। এ সিদ্ধান্তের প্রতিবাদে দুপুরে প্রতিবাদ সভা থেকে শুক্রবার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। অন্যদিকে, শ্রমিক নেতাদের নামে মামলা রেকর্ড করায় অবরোধ তুলে নিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code