সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলীয় হেলবানে পুলিশের একটি গাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত আট পুলিশ নিহত হয়েছে। রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, একটি মিনিভ্যানে করে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তারা। সেসময় হামলাকারীরা একটি পিকআপ ট্রাকে করে এসে তাদের পথরোধ করে। এরপর সাদা পোশাকে থাকা পুলিশদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, চারজন বন্দুকধারী এ হামলা চালায়। এসময় বন্দুকধারীরা মুখোশ পরেছিলেন বলে জানান তারা। তাৎক্ষণিকভাবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
মিসরের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মুহম্মদ মুর্সিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়। সিনাই-ভিত্তিক এই বিদ্রোহী তৎপরতায় কায়রো ও অন্যান্য শহরেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে বিদ্রোহীরা। হামলা এখন পর্যন্ত কয়েকশত সেনা ও পুলিশ নিহত হয়েছেন। সূত্র: বিবিসি
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি